সংবিধানকে খেলার মাঠ বানিয়েছে বিগত সরকার: নোয়াখালীর সমাবেশে ফয়জুল করীম | আই নিউজ বিডি

নোয়াখালী

সংবিধানকে খেলার মাঠ বানিয়েছে বিগত সরকার: নোয়াখালীর সমাবেশে ফয়জুল করীম

Mufti Faizul Karim of Islami Andolon Bangladesh stated at a Noakhali rally that a government formed with a small minority of votes cannot manipulate the constitution. He demanded the implementation of..
Eidok-এ শেয়ার
সংবিধানকে খেলার মাঠ বানিয়েছে বিগত সরকার: নোয়াখালীর সমাবেশে ফয়জুল করীম
ছবি: সংগৃহীত

সাংবিধানিক প্রক্রিয়া লঙ্ঘন এবং দেশের গণতন্ত্রের প্রশ্নে তীব্র প্রশ্ন তুললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, মাত্র ৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কোনো দল সরকার গঠন করে সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানাতে পারে না; এমন পরিস্থিতি চলতে পারে না।

সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এই প্রশ্ন তোলেন। ফয়জুল করীম বলেন, ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ জনগণের ভোটের মূল্য কোথায়? এটি দেশের জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে দেশের মানুষ স্বাধীন দেশে ছিল পরাধীন। ২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর জনগণের আশা ছিল দেশ সঠিক পথে এগোবে, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না।

ঐক্যমত্য কমিশন ও জুলাই সনদ বাস্তবায়ন দাবি

মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছে। ৩১টি দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে ২৫টি দল পিআর (Proportional Representation) পদ্ধতির পক্ষে মত দিয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছে। তিনি রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করতে ঐক্যমত হওয়া ৮৪টি বিষয়ে তালবাহানা না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

দুর্নীতি, ঋণ ও অপশাসনের সমালোচনা

মুফতি ফয়জুল করীম হুঁশিয়ারি দেন যে, আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছিল। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন, গুম করা হতো।

বিগত সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, "দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে। অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই। সব টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে!"

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর এর সভাপতি মাও. নজীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ উদ্বোধন করেন নোয়াখালী জেলা দক্ষিণ এর সভাপতি মাও. ইউসুফ ভূঁইয়া। সমাবেশে জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Политика আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Политика কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Политика যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Политика কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Политика ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Политика গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Политика নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views