মোঃ আবু নাঈম (টাঙ্গাইল, সখিপুর):-
টাঙ্গাইলের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সখিপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া।
আজ ২০/১০/২০২৫ রোজ: সোমবার টাঙ্গাইল পুলিশ লাইন্সে, মাসিক কল্যাণ সভায়
গত সেপ্টেম্বর মাসে, পেশাগত দায়িত্ব পালনে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।
তার হাতে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
সখিপুর থানার ওসি জনাব মোঃ আবুল কালাম ভূঁইয়া, থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর এই অর্জনে টাঙ্গাইল ও সখিপুরবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0