পাঁচবিবিতে আরাফাত কোকো স্মৃতি সংসদের কমিটি গঠন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে আরাফাত কোকো স্মৃতি সংসদের কমিটি গঠন

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে আরাফাত কোকো স্মৃতি সংসদের কমিটি গঠন
পাঁচবিবিতে আরাফাত কোকো স্মৃতি সংসদের কমিটি গঠন
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিযার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর পাঁচবিবি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে আজ সোমবার সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী মন্ডল। 
জেলা কমিটির সহ সভাপতি হারুনুর রশিদ সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক সাদেক আলী মন্ডল, সহ সভাপতি আব্দুল মতিন, সামছুল আলম বাবু, যুগ্ম সাংগাঠনিক সম্পাদক আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ফেরদৌস, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা চৌধুরী, সদস্য ইমরান হোসেন, 
উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
শেষে সাদেক আলী মন্ডল কে সভাপতি,  মামূনুর রশিদ মামুনকে সাধারণ সম্পাদক ও সাখাওয়াত হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর উপজেলা কমিটি এবং আবু তালিব মিতুলকে সভাপতি, হাসান শ্রাবনকে সাধারণ সম্পাদক ও ফয়সাল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়।
 আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন জেলা কমিটি।

Inga kommentarer hittades


News Card Generator