হামাসের ৬ যো দ্ধা নি হ ত: ইসরা য়েল গাজায় ত্রাণ প্রবেশ বাতিল করলো, মানবিক সংকট

Israeli airstrikes killed 6 Hamas fighters, including a commander, amid the ceasefire. Israel subsequently cancelled aid delivery to Gaza, risking a severe humanitarian crisis.
Eidok پر شیئر
হামাসের ৬ যো দ্ধা নি হ ত: ইসরা য়েল গাজায় ত্রাণ প্রবেশ বাতিল করলো, মানবিক সংকট
تصویر: ماخوذ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। এই হামলার পরপরই ইসরায়েল গাজায় ত্রাণ-সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নতুন করে মানবিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) গাজার আল-জাওয়াইদা শহরে এই বিমান হামলা চালানো হয়। হামলায় আল-কাসেম ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ** ইয়াহিয়া আল-মাবহুহ-সহ ছয় যোদ্ধা নিহত** হন। ইসরায়েল দাবি করেছে, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তাই এই অভিযান চালানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী আল-কাসেম ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের অবস্থান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ভূমধ্যসাগরীয় উপকূলের দেইর আল-বালাহ ও খান ইউনুস শহরের মাঝামাঝি অবস্থিত আল-জাওয়াইদা শহরের উপকূলে একটি তাঁবুর ভেতরে স্থাপিত ছোট ক্যাফে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। নিহত কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহ ছিলেন হামাসের অন্যতম জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। যুদ্ধবিরতির মাঝে তার এই মৃত্যু আল-কাসেম ব্রিগেডের জন্য একটি বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত রাখা হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা স্পষ্টভাবে বলেন, "হামাস প্রকাশ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তাই গাজায় মানবিক সহায়তা পাঠানো আপাতত বন্ধ থাকবে।" ইসরায়েলি সেনাবাহিনীও হামাসের বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে।

অন্যদিকে, হামাস ইসরায়েলের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে। তাদের দাবি, ইসরায়েলই গাজায় বারবার বিমান হামলা চালিয়ে শান্তি চুক্তিকে অকার্যকর করে তুলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিদিন শত শত ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করছিল। কিন্তু নতুন এই সিদ্ধান্তের ফলে লাখো গাজার নাগরিক, যারা খাদ্য, ওষুধ ও পানীয় জলের জন্য ত্রাণের ওপর নির্ভরশীল, তারা চরম দুর্ভোগে পড়বেন। গত আগস্টে জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে, দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রাণ বন্ধের এই সিদ্ধান্ত সেই মানবিক বিপর্যয়কে আরও গভীর করতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা بین الاقوامی ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 26 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব بین الاقوامی বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 64 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ بین الاقوامی ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 78 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট بین الاقوامی ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 103 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন بین الاقوامی চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 98 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক بین الاقوامی জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 108 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ بین الاقوامی সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 88 Views