আফজল খান শিমুল :
আজ (১৯ অক্টোবর ,রোজ রবিবার ) দুপুরবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব ইউপির তিতাস বিধৌত কোড্ডা গ্রামের মৃত হাজি খলিলুর রহমানের তিন ছেলে এম আর মামুন , টিটু ও উজ্জল এর দীর্ঘ বার বছর পর ইতালী ( প্রবাস) হতে গ্রামে ফেরাকে কেন্দ্র করে আজ দুপুরবেলায় কোড্ডা ফুটবল খেলার মাঠে এক অভূতপূর্ব মিলনমেলা হয়েছে।
এ সময় এর চতুর্দিকে বিভিন্ন উৎসুক জনতা এ তিন ভাইকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে এসেছে। তাদের মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হয় খলিলুর রহমান ও গ্রামবাসীর পক্ষ থেকে । আর তিন ভাইকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানান গ্রামবাসী ।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিন ভাই এম আর মামুন , উজ্জল ও টিটু একই সুরে উপস্থিত সাংবাদিক ও গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমরা দীর্ঘ ১২ বছর পর গ্রামে আসার জন্য গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে হেলিকপ্টারে এসেছি, আমার মনে হয় এটি কোড্ডা গ্রামের ইতিহাসে কেউ প্রথম এসেছে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, গ্রাম ও এলাকার উন্নয়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এত বছর পর গ্রামে আসতে পেরে ও গ্রামবাসীর অভূত সারা পেয়ে আমরা তিন ভাই সত্যিই অভিভূত । আমরা আপনাদের ভালোবাসা কখনো ভুলতে পারবো না। এখন আমাদের মা-বাবা বেচে থাকলে কত না খুশি হতেন, আপনাদের কাছে আমাদের প্রিয় মা-বাবার জন্য দোয়া প্রার্থী ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক , আইনশৃংখলা বাহিনীর সদস্য ও উৎসুক গ্রামবাসী ।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0