বগুড়ার শেরপুরে দুই বাড়ি থেকে ৮টি গরু চুরি, ধাওয়ার মুখে ৪টি উদ্ধার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে দুই বাড়ি থেকে ৮টি গরু চুরি, ধাওয়ার মুখে ৪টি উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝজর ও বিলচাপড়ি গ্রামে শনিবার দিবাগত রাতে দুইটি বাড়ি থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরেরা পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে পালি..
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে দুই বাড়ি থেকে ৮টি গরু চুরি, ধাওয়ার মুখে ৪টি উদ্ধার
ছবি: সংগৃহীত
রোববার (১৯ অক্টোবর) সকালে ২টি গরু উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারকান্দি ইউনিয়নের ঝজর বিলচাপড়ি গ্রামের বয়তুল্লার শেখের ছেলে হবিন শেখের বাড়ি থেকে চারটি এবং প্রতিবেশী আয়েজ উদ্দিনের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। মোট আটটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় এলাকাবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে। এ সময় চোরেরা চারটি গরু রেখে পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ধাওয়ার মুখে ফেলে যাওয়া চারটি গরুর মধ্যে দুইটি গরু রাতেই উদ্ধার করা হয়। এরপর রবিবার (আজ) সকাল ৮টার দিকে বিলচাপড়ি বিলের মধ্য থেকে আরও দুইটি গরু উদ্ধার করা হয়। তবে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া বাকি চারটি গরুর কোনো খোঁজ মেলেনি।
এলাকাবাসী আয়েজ, লালন, লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি এই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে কৃষকরা তাদের গবাদি পশু নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
এ বিষয় শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর ধরতে এবং গরু উদ্ধারের চেষ্টা চলছে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Brott মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 74 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Brott দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 63 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Brott চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 48 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Brott মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Brott কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Brott আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Brott সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views