রোববার (১৯ অক্টোবর) সকালে ২টি গরু উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারকান্দি ইউনিয়নের ঝজর বিলচাপড়ি গ্রামের বয়তুল্লার শেখের ছেলে হবিন শেখের বাড়ি থেকে চারটি এবং প্রতিবেশী আয়েজ উদ্দিনের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। মোট আটটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় এলাকাবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে। এ সময় চোরেরা চারটি গরু রেখে পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ধাওয়ার মুখে ফেলে যাওয়া চারটি গরুর মধ্যে দুইটি গরু রাতেই উদ্ধার করা হয়। এরপর রবিবার (আজ) সকাল ৮টার দিকে বিলচাপড়ি বিলের মধ্য থেকে আরও দুইটি গরু উদ্ধার করা হয়। তবে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া বাকি চারটি গরুর কোনো খোঁজ মেলেনি।
এলাকাবাসী আয়েজ, লালন, লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি এই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে কৃষকরা তাদের গবাদি পশু নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

এ বিষয় শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর ধরতে এবং গরু উদ্ধারের চেষ্টা চলছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0