ঠাকুরগাঁও জেলা স্কাউটের ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত। | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলা স্কাউটের ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত।

বিশ্ব স্কাউট আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ বার্ষিক কর্মসূচি 'জোটা' (JOTA-Jamboree-On-The-Air) ও 'জোটি' (JOTI-Jamboree-On-The-Internet) বিশ্বব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।..
Eidokでシェア
ঠাকুরগাঁও জেলা স্কাউটের ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত।
写真:提供

এর মাধ্যমে বিশ্বের লাখো স্কাউট সদস্য রেডিও তরঙ্গ ও ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বন্ধুত্ব ও অভিজ্ঞতা বিনিময় করেন।

 

বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে বিশ্বব্যাপী ১৭ থেকে ১৯ অক্টোবর এই ৬৮ তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস এর সকল উপজেলা, জেলা ও অঞ্চলের সঙ্গে একযোগে ঠাকুরগাঁও জেলা রোভারের আয়োজনে গতকাল শনিবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁও সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়ে ৬৮ তম জোটা ও ২৯ তম জোটি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক আল মামুনর রসিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ আহমেদ।

 

অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন কলেজের রোভার ও রোভার লিডারগণ 'জাম্বুরী অন দা ইন্টারনেট'-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, "আধুনিক প্রযুক্তির যুগে স্কাউট সদস্যদের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই" বিশ্বব্যাপী এই জোটা-জোটি আয়োজন করা হয়ে থাকে। 

 

রুহিয়া কলেজের রোভার ইতি আক্তার বলেন, "এই প্রোগ্রামে অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো। সারা বিশ্বের স্কাউট বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছি।"

 

এই আয়োজনে জেলার বিভিন্ন কলেজ এর স্কাউট সদস্যরাও অংশ নেন।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 64 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views