ঠাকুরগাঁও জেলা স্কাউটের ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত। | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলা স্কাউটের ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত।

বিশ্ব স্কাউট আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ বার্ষিক কর্মসূচি 'জোটা' (JOTA-Jamboree-On-The-Air) ও 'জোটি' (JOTI-Jamboree-On-The-Internet) বিশ্বব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও জেলা স্কাউটের ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত।
ছবি: সংগৃহীত

এর মাধ্যমে বিশ্বের লাখো স্কাউট সদস্য রেডিও তরঙ্গ ও ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বন্ধুত্ব ও অভিজ্ঞতা বিনিময় করেন।

 

বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে বিশ্বব্যাপী ১৭ থেকে ১৯ অক্টোবর এই ৬৮ তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস এর সকল উপজেলা, জেলা ও অঞ্চলের সঙ্গে একযোগে ঠাকুরগাঁও জেলা রোভারের আয়োজনে গতকাল শনিবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁও সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়ে ৬৮ তম জোটা ও ২৯ তম জোটি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক আল মামুনর রসিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ আহমেদ।

 

অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন কলেজের রোভার ও রোভার লিডারগণ 'জাম্বুরী অন দা ইন্টারনেট'-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, "আধুনিক প্রযুক্তির যুগে স্কাউট সদস্যদের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই" বিশ্বব্যাপী এই জোটা-জোটি আয়োজন করা হয়ে থাকে। 

 

রুহিয়া কলেজের রোভার ইতি আক্তার বলেন, "এই প্রোগ্রামে অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো। সারা বিশ্বের স্কাউট বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছি।"

 

এই আয়োজনে জেলার বিভিন্ন কলেজ এর স্কাউট সদস্যরাও অংশ নেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés