যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালকের মৃত্যু! | আই নিউজ বিডি

যশোর

যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালকের মৃত্যু!

****
Podijeli na Eidoku
যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালকের মৃত্যু!
Foto: arhiva

যশোরে ইজিবাইক পরিষ্কার করতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন আশ্রম রোড পশ্চিম পাশে বসবাস করতেন। তিনি যশোরের পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় ইউসুফ নামের অপর এক ইজিবাইক চালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Komentari 0

Nema komentara

povezani članci

ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Ekskluzivan ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 52 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Ekskluzivan ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 82 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Ekskluzivan ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 153 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Ekskluzivan এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 149 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Ekskluzivan এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 78 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Ekskluzivan সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 109 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Ekskluzivan অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 113 Views