কেরানীগঞ্জে উৎসবমুখর গণসংযোগে রেজাউল কবীর পল

ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পলের গণসংযোগে জনতার ঢল নেমেছে।..
اشتراک‌گذاری در Eidok
কেরানীগঞ্জে উৎসবমুখর গণসংযোগে রেজাউল কবীর পল
عکس: گردآوری‌شده

ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পলের গণসংযোগে জনতার ঢল নেমেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাস রোড থেকে শুরু হওয়া এই গণসংযোগে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এই কর্মসূচিতে রেজাউল কবীর পল স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। তিনি জনগণকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধার, আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

আছরের নামাজ আদায়ের পর তিনি জিনজিরা, গকুলচর, নজরগঞ্জ ও মান্দাইল এলাকায় গণসংযোগ চালান। এ সময় কর্মী-সমর্থকদের শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল কবীর পল বলেন,

দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছি। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার—গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন।

তিনি আরও বলেন,

জিয়া পরিবার সব সময় জনগণের পাশে থেকেছে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি ঢাকা-৩ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি উন্নয়নমুখী আসনে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফেরানোর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের পাশে আছি, এবং ইনশাআল্লাহ থাকবো।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের অংশগ্রহণে এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন سیاست উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 28 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী سیاست বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 53 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ سیاست শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 66 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান سیاست গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 83 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি سیاست আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ سیاست নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 Views