মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের অসহায় আত্মসমর্পণ ও আকাশের দিকে তাকিয়ে থাকা কর্মীদের দৃশ্য হৃদয়বিদারক। প্রায় ১৭ ঘণ্টা পর, আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হলে আগুনের তীব্রতা কিছুটা কমে আসে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা স্বস্তির নিশ্বাস ফেলেন।
এই অগ্নিকাণ্ডে সাততলা বিশিষ্ট ভবনের পাঁচ, ছয় ও সাত তলায় প্রথমে আগুন লাগে, পরে তা নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। চীনা মালিকানাধীন 'জি ওয়ান মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিজ' কারখানায় প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মী কাজ করতেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তবে ভেতরে কেউ আটকা পড়ার তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা একযোগে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হলে আগুনের তীব্রতা কিছুটা কমে আসে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহর রহমত ছাড়া এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0