বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের জনসভা জনসমুদ্রে পরিনত

বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের জনসভা জনসমুদ্রে পরিনত..
Eidok پر شیئر
বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের জনসভা জনসমুদ্রে পরিনত
تصویر: ماخوذ

নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভা জনসমুদ্রে পরিনত।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্তরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।

এসময় বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খাঁন, অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি, অধ্যাপক মোঃ সাদেকুর রহমান।

এসময় বক্তারা, মিলিতভাবে অবিলম্বে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সঠিক তালিকা প্রকাশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। জুলাই সনদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির পেছনে রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা। তারা দাবি করেন যে, এই উদ্যোগ গ্রহণ করলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের বিকাশ নিশ্চিত হবে।এই সমাবেশ সামগ্রিকভাবে নাটোরের স্থানীয় জনগণের মধ্যে সাড়া ফেলেছে। এলাকাবাসীরা জামায়াতের এই সমাবেশে ব্যাপকভাবে উপস্থিত ছিল, যা তাদের দাবি ও উদ্দেশ্যের প্রতি সমর্থন প্রদর্শন করে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا