জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্য, অধিকার ও নেতৃত্ব বিকাশে নতুন ইতিহাস রচনা করল একটি অরাজনৈতিক শিক্ষার্থী সংগঠন – National University Students Alliance of Bangladesh (NUSAB), বাংলায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)।
২০২৫ সালের ১১ অক্টোবর তারিখে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। এর প্রতিষ্ঠাতা হলেন দুই তরুণ শিক্ষানেতা – মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন ও বিল্লাল হোসাইন।
সংগঠনটির স্লোগান – “Unity, Education, Progress” (একতা, শিক্ষা, উন্নয়ন)।
নোসাবের মূল লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন কোটি শিক্ষার্থীকে একত্রিত করে একটি শক্তিশালী শিক্ষার্থী পরিবার গড়ে তোলা, যেখানে শিক্ষার পাশাপাশি মানবিকতা, সচেতনতা ও সমাজসেবার মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রতিষ্ঠাতা মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন বলেন,
“জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের বৃহত্তম শক্তি। তাদের ঐক্য ও জাগরণই একটি শিক্ষিত, উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”
সহপ্রতিষ্ঠাতা বিল্লাল হোসাইন বলেন,
“আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তুলতে পারে।”
সংগঠনটি ইতোমধ্যে শিক্ষা, সমাজসেবা, গবেষণা, নেতৃত্ব বিকাশ ও ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
নোসাবের এই যাত্রা শুধু একটি সংগঠন নয়, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন আত্মবিশ্বাস, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার সূচনা।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0