জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যের প্লাটফর্ম ‘নোসাব’ উদ্বোধন… | আই নিউজ বিডি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যের প্লাটফর্ম ‘নোসাব’ উদ্বোধন - একতা, শিক্ষা, উন্নয়নের অঙ্গীকার

Unity, Education, and Progress – these three pillars mark the beginning of NUSAB’s new journey.
Eidok-এ শেয়ার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যের প্লাটফর্ম ‘নোসাব’ উদ্বোধন - একতা, শিক্ষা, উন্নয়নের অঙ্গীকার
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্য, অধিকার ও নেতৃত্ব বিকাশে নতুন ইতিহাস রচনা করল একটি অরাজনৈতিক শিক্ষার্থী সংগঠন – National University Students Alliance of Bangladesh (NUSAB), বাংলায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)।

২০২৫ সালের ১১ অক্টোবর তারিখে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। এর প্রতিষ্ঠাতা হলেন দুই তরুণ শিক্ষানেতা – মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন ও বিল্লাল হোসাইন।

সংগঠনটির স্লোগান – “Unity, Education, Progress” (একতা, শিক্ষা, উন্নয়ন)।

নোসাবের মূল লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন কোটি শিক্ষার্থীকে একত্রিত করে একটি শক্তিশালী শিক্ষার্থী পরিবার গড়ে তোলা, যেখানে শিক্ষার পাশাপাশি মানবিকতা, সচেতনতা ও সমাজসেবার মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

প্রতিষ্ঠাতা মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন বলেন,

“জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের বৃহত্তম শক্তি। তাদের ঐক্য ও জাগরণই একটি শিক্ষিত, উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”

সহপ্রতিষ্ঠাতা বিল্লাল হোসাইন বলেন,

“আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তুলতে পারে।”

সংগঠনটি ইতোমধ্যে শিক্ষা, সমাজসেবা, গবেষণা, নেতৃত্ব বিকাশ ও ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

নোসাবের এই যাত্রা শুধু একটি সংগঠন নয়,  এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন আত্মবিশ্বাস, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার সূচনা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ