সহজ-সরল রিপন মিয়াকে ঘিরে প্রশ্ন! লাখ টাকার খেলায় আলোচনায় ম্যানেজার | আই নিউজ বিডি

সহজ-সরল রিপন মিয়াকে ঘিরে প্রশ্ন! লাখ টাকার খেলায় আলোচনায় ম্যানেজার..

Ismail Hossen avatar   
Ismail Hossen
সহজ-সরল রিপন মিয়াকে ঘিরে প্রশ্ন! লাখ টাকার খেলায় আলোচনায় ম্যানেজার..
সহজ-সরল রিপন মিয়াকে ঘিরে প্রশ্ন! লাখ টাকার খেলায় আলোচনায় ম্যানেজার..
ছবি: সংগৃহীত
সহজ-সরল রিপন মিয়াকে ঘিরে প্রশ্ন! লাখ টাকার খেলায় আলোচনায় ম্যানেজার

সহজ-সরল রিপন মিয়াকে ঘিরে প্রশ্ন! লাখ টাকার খেলায় আলোচনায় ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক: (ইসমাইল হোসেন)

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ রিপন মিয়া, যিনি তার সরলতা ও হাস্যরসাত্মক ভিডিওর মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার ঘিরে উঠেছে নানা প্রশ্ন— আসলে কে নিয়ন্ত্রণ করছে রিপন মিয়াকে?

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মিয়া খুবই সহজ-সরল প্রকৃতির মানুষ। ভিডিওর আয়, স্পনসর বা প্রমোশন—সবকিছুই সামলান তার তথাকথিত “ম্যানেজার” নামে পরিচিত এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, সেই ম্যানেজারই রিপনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন, অথচ রিপন নিজে জানেন না কত টাকা আয় হচ্ছে কিংবা কোথায় খরচ হচ্ছে।

একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, অনেক সময় রিপন মিয়াকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গিয়ে তার নামেই চুক্তি করা হলেও টাকা তুলে নিচ্ছেন ওই ম্যানেজার। রিপনের পরিবারও নাকি এসব বিষয়ে খুব একটা অবগত নয়।

এ বিষয়ে স্থানীয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা বলছেন,

> “রিপন ভাইয়ের মতো সোজা-সরল মানুষ খুব কম পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলো, এখন তার সরলতাকেই কাজে লাগানো হচ্ছে।”

তবে অভিযুক্ত ম্যানেজারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের ভক্তরা এখন একটাই প্রশ্ন তুলছেন —

 “রিপন মিয়ার নাম, পরিশ্রম আর জনপ্রিয়তা থেকে কারা আসলে লাভবান হচ্ছে?”

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator