খুলনার বটিয়াঘাটায় পৃথক পৃথক ধর্ষন'র ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার পুলিশ
রুদ্র বিশ্বাস , খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের দারোগাভিটা রেল লাইন সংলগ্ন সুলতান নগর এলাকায় ১৫ অক্টোবর বুধবার বেলা ২ টায় মোঃ রমজান হাওলাদার'র ০৭ বছরের শিশুকন্যা ধর্ষনের ঘটনা ঘটেছে । এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাদশা (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আসামি ওই এলাকার মোঃ মোস্তাকিম'র পুত্র । গতকাল বুধবার দুপুরে আসামি বাদশা ভিকটিমের বাড়ির সামনে রাস্তায় ঘুরাঘুরি এক পর্যায়ে সুযোগ বুঝে আসামির বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে । এসময় ভিকটিমের বোন খাদিজা খাতুন (১৮) বাড়িতে গোসলখানায় ভিকটিমকে পরিস্কার করতে দেখে জিজ্ঞাসার এক পর্যায়ে সবকিছু খুলে বলে । এসময় ভিকটিমের বোন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ জানায়, আসামি ১৬১ ধারায় প্রাথমিক ভাবে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে । এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলেও জানা গেছে । অপরদিকে উপজেলার সুরখালি ইউনিয়নের গাঁওঘরা এলাকায় সন্ধ্যায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্ৰুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে। তবে এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার ভিকটিম এ প্রতিবেদককে বলেন আমার সাথে এধরনের কোন ঘটনা ঘটেনি । পুলিশ পৃথক পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে ।
「Eye News BD」アプリ
コメント 0