অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি চাচ্ছে জামায়াত: শামীম সাঈদী

Bangladesh Jamaat-e-Islami wants a fair, low-cost, and democratic election, said candidate Shamim Saeedi, emphasizing that the PR system ensures equal voting rights and a level playing field for all.
اشتراک‌گذاری در Eidok
অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি চাচ্ছে জামায়াত: শামীম সাঈদী
عکس: گردآوری‌شده

বাংলাদেশ জামায়াতে ইসলামী অল্প খরচে, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন চায় বলে পিআর পদ্ধতির দাবি তুলেছে বলে জানিয়েছেন দলটির মনোনীত প্রার্থী শামীম সাঈদী। তিনি বলেন, পিআর পদ্ধতি সবার ভোটাধিকার নিশ্চিত করবে এবং সমান সুযোগে নির্বাচন আয়োজনের পথ খুলে দেবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনীতিতে একটি গণতান্ত্রিক ও নির্বাচনী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়—এমন মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী। তিনি বলেন, “আমরা অল্প খরচে একটি সুষ্ঠু নির্বাচন চাই, এজন্যই পিআর পদ্ধতির দাবি করছি। এই পদ্ধতিতে সকল দলের সমান সুযোগ থাকবে, ভোটের অধিকার সবার জন্যই নিশ্চিত হবে।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব রোডে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই মানববন্ধনে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার করে রাজনীতি করতে চায় না। বরং একটি ন্যায়ভিত্তিক, খরচ-সাশ্রয়ী এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা চায়।”

তিনি আরও বলেন, “আজ থেকে ৫৪ বছর আগে আমরা যে স্বাধীনতার জন্য লড়েছিলাম, সেই সোনার বাংলা এখনো বাস্তব হয়নি। গত ৫৪ বছরে যারা শাসন করেছে, তারা দেশের জনগণকে শোষণ ও নির্যাতনের মধ্যে রেখেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারকে পালাতে হয়েছে, যা জনগণের জাগরণের প্রতীক।”

শামীম সাঈদী উল্লেখ করেন, “নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু জামায়াতে ইসলামী কখনোই নির্বাচন বানচাল করতে চায়নি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। বাংলাদেশের ইতিহাসে একমাত্র জামায়াতে ইসলামীই ৩০০ আসনে প্রার্থী দিয়েছে এবং পাঁচ মাস আগেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই—সব নিবন্ধিত ও অনিবন্ধিত দল যেন সমান সুযোগ ও ভোটের মূল্যায়ন পায়। সেই কারণেই আমরা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির দাবি করছি, যা জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করবে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে পিআর পদ্ধতি চালু করাই সময়ের দাবি। এতে অর্থের প্রভাব কমবে, স্বচ্ছতা বাড়বে এবং জনগণের আসল মতামত সংসদে প্রতিফলিত হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন سیاست সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 14 Views আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী سیاست আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী 5 Views হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার سیاست হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার 39 Views আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন سیاست আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন 18 Views দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন سیاست দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন 80 Views হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? سیاست হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? 118 Views মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ سیاست মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 68 Views