খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত

খুলনার নিরালা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত
ছবি: সংগৃহীত

 

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) খুলনা শহরের নিরালা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মনির হাওলাদার ও হানিফ হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রায় ২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ১৫টি মোটরসাইকেলে করে এসে মনির ও হানিফের ওপর আকস্মিক হামলা চালায়। দুর্বৃত্তরা টার্গেট করে গুলি ছোড়ে, যাতে হানিফের গলায় ও মনিরের নিতম্বে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘মাদক সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিতে দুজন আহত হয়েছেন। আহত মনিরের বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 62 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 66 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 56 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 135 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 70 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 77 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 86 ভিউ