চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে এই ঘটনা ঘটে। নিহত অপি দাশ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্টু দাশের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে চৌধুরীহাট এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন যুবকের সঙ্গে অপি দাশের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়। এতে অপি দাশসহ তানিম নামে আরও একজন আহত হন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট