সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম মুখিলেনে অজ্ঞাত গাড়ির পেছন দিক থেকে ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম নুর মোস্তফা (৪০)। তিনি মিরসরাই উপজেলার ১৬ নম্বর সায়েরখালী ইউনিয়নের গজারিয়া ৭নং ওয়ার্ডের শফিকুল আলমের পুত্র।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সারমিন আক্তার নুর মোস্তফাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আহত দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সার্জেন্ট সোলায়মান।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট