বেতাগীতে হিন্দুদের সমাধি ভেঙে তৈরি হলো দোকান ঘর 

রিয়াজ ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকের কাছে অভিযোগকারীদের নাম জানতে চেয়ে বলেন, তোমার সমস্যা কি? তুমি এ বিষয়ে বেশি ঘাটাঘাটি তরে লাভ নাই। আমার যা ইচ্ছে তাই করব। ..
I-share sa Eidok
বেতাগীতে হিন্দুদের সমাধি ভেঙে তৈরি হলো দোকান ঘর 
Larawan: kuha mula sa arkibo

 


বরগুনার বেতাগীতে  হিন্দু সম্প্রদায়ের শত বছরের পুরনো একটি সমাধি (মড) ভেঙে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বেতাগী পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা রোড এলাকায়। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা শামীম সিকদার ও রিয়াজ সিকদার দুই ভাই হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন বলে দাবি করেন। জমির মালিক বিক্রি করে ভারতে চলে গিয়েছেন। সেই জমির ওপর থাকা হিন্দুদের পবিত্র সমাধি (মড) ভেঙে দোকানঘর নির্মাণ শুরু করলে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবাদ জানায়। 
এলাকাবাসীর অভিযোগ, সেখানে শত বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের সমাধি (মঠ) ছিল। এখনো শশ্মান ও সমাধি স্থল আছে। জমির মালিক ভারতে গেলেও তাদের পারিবারিক সমাধি ( মঠ) ভাঙ্গা উচিত হয়নি। দীর্ঘদিন ধরে স্থানটি পবিত্র হিসেবে স্থানীয়রা রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই সেটি ভেঙে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, “ওই জায়গাটা শত বছরের পুরনো হিন্দুদের সমাধি (মঠ) ছিল। পার্শ্ববর্তী জমিগুলোর দলিল আছে, কিন্তু এই জায়গার কোনো দলিল নেই। তবুও কেউ সেখানে দোকানঘর তুলতে শুরু করেছে। এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। আজ এটা কাল খালের সাথে থাকা মডগুলোও যে ভেঙে ফেলবে না তার গ্যারান্টি কি?”
আরেক বাসিন্দা বলেন, ‘তাদের ছোট ভাই যুবলীগের নেতা। তারা বড় দুই ভাই আঃলীগে যোগ দেওয়ার পর থেকে তাদের প্রভাবের সামনে কেউ কথা বলতে পারেনি। পতনের পরও তারা ধর্মীয় অনুভ’তিতে আঘাত করে কাজ করল। শুধু তাই নয়, পাশে হিন্দু বাড়ির সরকারি রাস্তা করতে গেলে  কন্ট্রাকটরকে বাধা দিয়ে ফেরত পাঠায়। তারা এত ক্ষমতা পায় কই? 
এ ঘটনায় নিন্দা প্রকাশ করে বেতাগী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান  ঐক্য পরিষদের সভাপতি কৃঞ্ষ কর্মকার বলেন,যারা আমাদের ধর্মীয় সম্পৃতিতে আঘাত করে বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কামনা করি। প্রশাসন ও সকল ধর্মানুরাগিদের প্রতি আহবান আমরা সংখ্যায় কম হওয়ায় আমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবেন। 
এবিষয়ে জানতে চাইলে রিয়াজ ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকের কাছে অভিযোগকারীদের নাম জানতে চেয়ে বলেন, তোমার সমস্যা কি? তুমি এ বিষয়ে বেশি ঘাটাঘাটি তরে লাভ নাই। আমার যা ইচ্ছে তাই করব। 
শামীম সিকদার বলেন, ওখানে ঘর আমরাই উঠাই কিন্তু মড ভাঙা হয়নি আগে থেকে ভঅঙা ছিল।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ পাওয়ার পর আমরা দোকানঘর নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। স্থায়ী সমাধান না আসা পর্যন্ত কেউ সেখানে নির্মাণ কাজ করতে পারবে না।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento