সালমান শাহর মৃ ত্যু র মামলার শুনানি শেষ, রায় চলতি মাসে

The long-awaited hearing in the death case of Bangladeshi film legend Salman Shah has concluded. The verdict on his mother’s revision petition is set for October 20, sparking nationwide anticipation a..
Eidok پر شیئر
সালমান শাহর মৃ ত্যু র মামলার শুনানি শেষ, রায় চলতি মাসে
تصویر: ماخوذ

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর মামলার দীর্ঘ আইনি লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে। প্রায় তিন দশক ধরে আলোচিত এই মামলায় তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষে আদালত আগামী ২০ অক্টোবর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক শুনানি শেষে এই আদেশ দেন।

সেদিন আদালতে রিভিশন আবেদনের পক্ষে শুনানি শেষ করেন সালমান শাহর মায়ের আইনজীবী মো. ওবায়দুল্লাহ। তিনি বলেন, “আমরা মামলার কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়ে রিভিশন দায়ের করি। ২০২২ সাল থেকে শুনানি চলছিল, আজ তা শেষ হয়েছে। আমরা শতভাগ আশাবাদী, আদালত রিভিশন মঞ্জুর করবেন এবং মামলাটি পুনঃতদন্তে যাবে।”

শুনানি চলাকালে আদালতপাড়ায় সালমান শাহর ভক্তরা নায়কের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় মৃত্যুবরণ করেন সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)। মৃত্যুর পর প্রথমে এটি অপমৃত্যু হিসেবে ধরা হলেও তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী পরের বছর অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। ১৯৯৭ সালের জুলাই মাসে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করেন তিনি।

এরপর আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। ১৯৯৭ সালের নভেম্বরে সিআইডি তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনরায় রিভিশন আবেদন করেন।

২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। ২০১৪ সালে আদালতে সেই প্রতিবেদন দাখিল করা হলে তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়। সালমান শাহর বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলা চালিয়ে যান এবং ২০১৫ সালে বিচার বিভাগীয় প্রতিবেদনের বিরুদ্ধে ‘নারাজি’ দাখিল করেন।

তিনি তখন ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, তার ছেলের মৃত্যুর সঙ্গে তারা জড়িত থাকতে পারেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় র‌্যাব, কিন্তু রাষ্ট্রপক্ষের আপত্তির কারণে ২০১৬ সালে তদন্তের দায়িত্ব আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর হাতে।

চার বছরের তদন্ত শেষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সম্পর্ক ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সালমান শাহ, যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

২০২১ সালের ৩১ অক্টোবর আদালত পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন। তবে পরিবার এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে পুনরায় রিভিশন আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে এখন পুরো দেশের চোখ আদালতের দিকে।

চলতি মাসের ২০ অক্টোবর এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে। ২৯ বছর পর হয়তো উন্মোচিত হবে সালমান শাহর মৃত্যুর রহস্য — এটি কি আত্মহত্যা, না কি পরিকল্পিত হত্যা, সেই উত্তর পেতে অপেক্ষায় পুরো জাতি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا