তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌছে দিচ্ছে দীঘিনালা বিএনপি | আই নিউজ বিডি

তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌছে দিচ্ছে দীঘিনালা বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে।..
Eidok-এ শেয়ার
তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌছে দিচ্ছে দীঘিনালা বিএনপি
ছবি: সংগৃহীত

রবিবার (১২ অক্টোবর) বিকেলে কবাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাচিনসনপুর, খালখুলপাড়া ও ঘাটপাড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।

গণসংযোগে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম।  উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মোতালেব ও কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: তাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগে বিএনপি নেতারা বলেন “খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা ও সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের ৩১ দফা নির্বাচনী ইস্তেহার মানুষের কাছে পৌছে দিচ্ছি । আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। দেশের মানুষ ও দেশের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ ধানের শীষ।”
 
নেতারা আরও জানান, বিএনপির এই ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Политика নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Политика পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Политика টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Политика গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Политика গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Политика গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Политика জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views