কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির শিকার নববিবাহিত দম্পতি

****
Dela på Eidok
কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির শিকার নববিবাহিত দম্পতি
Foto: arkiv

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি নববিবাহিত দম্পতির ঘরে ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত প্রবেশ করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।

গত শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৪ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রাম নতুন সড়কের পাশে মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এই ঘটনাটি ঘটে।

বর আরিফুল ইসলাম জানান, 'শনিবার আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ করে বউ নিয়ে রাত একটার দিকে ঘরে ফিরি। কিছুক্ষণ পরেই একটি হাইস মাইক্রোবাস নিয়ে মুখে মাস্ক পরা, হাতে অস্ত্রসহ প্রায় ৮ থেকে ১০ ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশির কথা বলে। তারা ঘরে থাকা নতুন বউ, আমার মা এবং বিয়েতে আসা নারী অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আলমারিতে রাখা নতুন বউয়ের ৬ ভরি ও আমার মায়ের ৪ ভরি স্বর্ণালংকার, অতিথিদের কানের দুল, আংটি, মোবাইল ফোন, উপহার সামগ্রীসহ নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।'

ভুক্তভোগীরা অভিযোগ করেন, থানা পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থল থেকে মাত্র ১০ ফুট দূরে থাকলেও ডাকাতদের ধাওয়া করেনি। এতে স্থানীয়দের মধ্যে দারুণ ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।আরিফুল ইসলামের ছোটভাই মোহাম্মদ আলমগীর বলেন, 'ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির কাছেই ছিল।

ডাকাতদের মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।'স্থানীয় এবং ভুক্তভোগীদের ধারণা, ডাকাতদের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে পরিদর্শনে যান সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ। পুলিশ সেখানে একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

ওসি মোহাম্মদ শরীফ বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আলামত জব্দ করেছি। পুলিশ তদন্ত করছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন।'

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Övrig জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 6 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Övrig জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 7 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Övrig জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 20 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Övrig ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Övrig বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Övrig নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 166 Views