৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ সালেহ-এর সভাপতিত্বে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমির ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. মহিবুল্লাহ হারুন, অধ্যাপক আব্দুর রব এবং মাওলানা মো. জহিরুল হক।
এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান ও ৫০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করতে হবে, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করতে হবে, শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা দ্রুত পরিশোধ করতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির আয়োজনে বরগুনায় এই কর্মসূচি পালিত হয়েছে।
বরগুনায় শিক্ষকদের ৬ দফা দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি
বরগুনায় শিক্ষকদের ৬ দফা দাবিতে মানববন্ধন
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0