ঝালকাঠি

ঝালকাঠিতে ত্রাণ উপদেষ্টার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

১১ই অক্টোবর, ২০২৫, শনিবার:
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, আজ শনিবার ঝালকাঠি জেলা সফর করেন। সফরকালে তিনি ঘূর্ণিঝড় আশ..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে ত্রাণ উপদেষ্টার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
ছবি: সংগৃহীত

 


ঝালকাঠি প্রতিনিধি: ১১ই অক্টোবর, ২০২৫, শনিবার:
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, আজ শনিবার ঝালকাঠি জেলা সফর করেন। সফরকালে তিনি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্রসমূহের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং এর উপযোগিতা ও বর্তমান অবস্থা সরেজমিনে যাচাই করেন।


এসময় ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন উপদেষ্টা ফারুক ই আজম। মতবিনিময়কালে তিনি বলেন, "জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।" তিনি আরও বলেন, জনগণের জন্য সুবিধাজনক স্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে এবং যেসব স্থানে সঠিকভাবে স্থান নির্ধারণ হয়নি, সেসব প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হবে।


উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের এই ঝালকাঠি সফরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক ঝালকাঠি জনাব আশরাফুর রহমান, পুলিশ সুপার ঝালকাঠি জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।


উল্লেখ্য, জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নৌকমান্ডো ও অপারেশন জ্যাকপট-এর উপ-অধিনায়কের দায়িত্ব পালনকারী বীর মুক্তিযোদ্ধা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ