যশোরের কুয়াদায় রিকশা ছিনতাইয়ের চেষ্টা: স্বামী-স্ত্রী জনতার হাতে আটক! | আই নিউজ বিডি

যশোর

যশোরের কুয়াদায় রিকশা ছিনতাইয়ের চেষ্টা: স্বামী-স্ত্রী জনতার হাতে আটক!

****
Eidok-এ শেয়ার
যশোরের কুয়াদায় রিকশা ছিনতাইয়ের চেষ্টা: স্বামী-স্ত্রী জনতার হাতে আটক!
ছবি: সংগৃহীত

যশোরের কুয়াদা বাজারে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে স্বামী-স্ত্রী জনতার হাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক স্বামী-স্ত্রী হলেন—যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজার সংলগ্ন একটি ধানক্ষেতে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, রিকশাচালক মিজানুর রহমান বিভ্রান্ত অবস্থায় কথা বলছেন এবং ওই দম্পতি তাকে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা তিনজনকেই ধরে বাজারে নিয়ে আসেন। পরে ধীরে ধীরে ঘটনার আসল চিত্র প্রকাশ পায়।

রিকশাচালক মিজানুর রহমান জানান, শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য তিনশ টাকায় রিকশা ভাড়া করেন। একপর্যায়ে তারা তাকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। অচেতন হয়ে পড়ার পর জ্ঞান ফিরলে দেখা যায়, তারা তাকে চাকু ঠেকিয়ে রিকশা নিয়ে পালানোর চেষ্টা করছে। তখন তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 75 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 46 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views