যশোরের কুয়াদায় রিকশা ছিনতাইয়ের চেষ্টা: স্বামী-স্ত্রী জনতার হাতে আটক! | আই নিউজ বিডি

যশোর

যশোরের কুয়াদায় রিকশা ছিনতাইয়ের চেষ্টা: স্বামী-স্ত্রী জনতার হাতে আটক!

****
Eidok-এ শেয়ার
যশোরের কুয়াদায় রিকশা ছিনতাইয়ের চেষ্টা: স্বামী-স্ত্রী জনতার হাতে আটক!
ছবি: সংগৃহীত

যশোরের কুয়াদা বাজারে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে স্বামী-স্ত্রী জনতার হাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক স্বামী-স্ত্রী হলেন—যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজার সংলগ্ন একটি ধানক্ষেতে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, রিকশাচালক মিজানুর রহমান বিভ্রান্ত অবস্থায় কথা বলছেন এবং ওই দম্পতি তাকে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা তিনজনকেই ধরে বাজারে নিয়ে আসেন। পরে ধীরে ধীরে ঘটনার আসল চিত্র প্রকাশ পায়।

রিকশাচালক মিজানুর রহমান জানান, শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য তিনশ টাকায় রিকশা ভাড়া করেন। একপর্যায়ে তারা তাকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। অচেতন হয়ে পড়ার পর জ্ঞান ফিরলে দেখা যায়, তারা তাকে চাকু ঠেকিয়ে রিকশা নিয়ে পালানোর চেষ্টা করছে। তখন তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés