বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন | আই নিউজ বিডি

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন..
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন..
ছবি: সংগৃহীত
"জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ।
এবারের প্রতিপাদ্য; "আমি কন্যা শিশু-. স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"..

 

 

 

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

“আমি কন্যা শিশু-. স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরগুনা। শিল্পকলা একাডেমির কর্মকর্তা বৃন্দরা উপস্থিত থেকে একটি সুন্দর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেন জাতীয় কন্যা শিশু দিবস,

 

বক্তারা বলেন, কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। পরিবার ও সমাজের সকল স্তরে কন্যা শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তারা।

 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠি

ত হয়।

 

نظری یافت نشد


News Card Generator