যমুনায় বিলীন সেই ভাইরাল বটগাছ, ধুনটবাসীর হৃদয়ে শোকের ছায়া

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হলো ধুনটের সেই ভাইরাল বটগাছ।
বিলীন হয়েছে ঘরবাড়ি, দোকানপাট, আবাদি জমিও।
স্থানীয়রা বলছেন, এখনই সময় সচেতন হওয়ার, নইলে ধুনট মানচিত্র থেকে হারিয়ে যাবে চিরতরে।..
Dela på Eidok
যমুনায় বিলীন সেই ভাইরাল বটগাছ, ধুনটবাসীর হৃদয়ে শোকের ছায়া
Foto: arkiv

নিজস্ব প্রতিবেদক :

বগুড়া জেলার ধুনট উপজেলার যমুনা নদীপাড়ে অবস্থিত সেই ভাইরাল বটগাছ—যে গাছটি একসময় স্থানীয়দের প্রানের প্রতীক ছিল—এখন আর নেই। মাত্র দুই দিন আগেও যা ছিল পূর্ব বগুড়া ও সিরাজগঞ্জ সীমান্ত এলাকার মানুষের কাছে শান্তির আশ্রয়, সেটি এখন যমুনার গভীরে তলিয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকদিন ধরেই যমুনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দেয়। নদীর স্রোতের তীব্রতায় বটগাছের আশেপাশের মাটি ধসে পড়ে, ধীরে ধীরে মাটির গভীরতা হারিয়ে ফেলে বিশাল এই গাছটি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে সেটি মাটিতে লুটিয়ে পড়ে যমুনার গর্ভে মিলিয়ে যায়।

এ ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই বলেন, “এই গাছটা শুধু একটা গাছ ছিল না—এটা ছিল স্মৃতির অংশ, মিলনস্থল, প্রজন্মের সাক্ষী।”

কিন্তু শুধু গাছটি নয়, তার সঙ্গে বিলীন হয়ে গেছে আশেপাশের দোকানপাট, ঘরবাড়ি, আবাদি জমিও। নদীভাঙনের কারণে বহু পরিবার এখন গৃহহীন। কেউ কেউ সামান্য কিছু অর্থের লোভে জমি বিক্রি করে অন্যত্র চলে যাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছেন আত্মীয়-স্বজনের বাড়িতে।

বিশেষজ্ঞদের মতে, যমুনা নদীর ভাঙন রোধে দীর্ঘমেয়াদি উদ্যোগ না নিলে গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী এলাকা পুরোপুরি বিলীন হয়ে যাওয়াও সময়ের ব্যাপার মাত্র। স্থানীয়দের ভাষায়, “নিজের পায়ে নিজেই কুড়াল মারছি আমরা।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা Distriktsnyheter শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 34 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত Distriktsnyheter বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 54 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Distriktsnyheter চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 60 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন Distriktsnyheter মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 64 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Distriktsnyheter কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 77 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে Distriktsnyheter দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 50 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Distriktsnyheter গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 57 Views