বিএনপির এমপি পদপ্রার্থী আব্দুল বারীর বিশাল জনসমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপির এমপি পদপ্রার্থী আব্দুল বারীর বিশাল জনসমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
বিএনপির এমপি পদপ্রার্থী আব্দুল বারীর বিশাল জনসমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ..
বিএনপির এমপি পদপ্রার্থী আব্দুল বারীর বিশাল জনসমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ..
ছবি: সংগৃহীত
****

বিএনপির এমপি পদপ্রার্থী আব্দুল বারীর বিশাল জনসমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত 

সজিবুল ইসলাম পাভেল,কালাই( জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক সচিব  আব্দুল বারীর  কালাইয়ে এক বিশাল জনসমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল বারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন,“জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার।”

এসময় সভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, যা কালাইয়ে সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

সমাবেশ শেষে কালাই সরকারি মহিলা কলেজ মাঠ থেকে বিশাল র‍্যালী বের হয়ে কালাই বাসস্ট্যান্ড থেকে পাঁচশিরা বাজারে গিয়ে শেষ হয়।


কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator