নবীজী সাংবাদিক ছিলেন : মুফতি আমির হামজা | আই নিউজ বিডি

নবীজী সাংবাদিক ছিলেন : মুফতি আমির হামজা

নবী মানে সংবাদ বাহক। সেই হিসেবে, নবীজী ছিলেন সর্বশ্রেষ্ঠ সাংবাদিক"—এমন মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।..
Eidok-এ শেয়ার
নবীজী সাংবাদিক ছিলেন : মুফতি আমির হামজা
ছবি: সংগৃহীত

 তিনি বলেন, “আল্লাহ তায়ালা বিশ্বনবীকে পাঠিয়েছিলেন সারা বিশ্বের সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে। সাংবাদিকরা সেই মহান পেশার উত্তরাধিকারী। তাই এই পেশায় যারা আছেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ঘোষণা আছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুফতি হামজা আরও বলেন, “কোরআনে আল্লাহ নবীকে বলেছেন—‘হে নবী, ওই মহান সংবাদের কথা মানুষকে জানাও।’ আবার বলেছেন, ‘তুমি কি মানুষের মাঝে সংবাদ পৌঁছে দিতে কষ্ট পাও?’ এই কথাগুলো প্রমাণ করে নবীজী সংবাদ প্রচার করেছেন, বার্তা পৌঁছে দিয়েছেন। আপনারা যারা কলম ও কণ্ঠে সত্যের বার্তা পৌঁছে দেন, তারাও সেই ধারার অনুসারী।

কুষ্টিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এ জেলার সরকারি প্রতিষ্ঠানগুলো জনবান্ধব করতে হবে। মানুষ যেন সেখানে ভরসা পায়। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, গড়াই ব্রিজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, মজমপুর মোড়ে ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে যানজট নিরসন করবো। পাশাপাশি চাউল শিল্প আধুনিকায়ন, কুষ্টিয়া চিনি কল পুনরায় চালু, ড্রেনেজ উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক খন্দকার এ. কে. এম. আলী মহসীন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দারসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 34 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views