টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানটি আজ (০৮ অক্টোবর) ২০২৫ ইং তারিখে বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা কার্যালয়ে ধনবাড়ী উপজেলা শাখার ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ ফজলুল হক (মধু) সঞ্চালনায় ও ধনবাড়ী উপজেলা শাখার ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওঃ এইচ এম ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম (মুন্সি), ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু,ধোপাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ধনবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ (দুদু), পৌর ওলামা দলের আহ্বায়ক হাফেজ আবু সাইদ ফকির শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,যুবদল,শ্রমিকদল,কৃষকদল,মহিলা দল,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Appen „Eye News BD“
Kommentarer 0