'গণতান্ত্রিক শক্তিগুলোকে এগিয়ে নিতে সকল দলকে সুযোগ করে দিতে হবে… | আই নিউজ বিডি

'গণতান্ত্রিক শক্তিগুলোকে এগিয়ে নিতে সকল দলকে সুযোগ করে দিতে হবে, বলেন জনতার দলের মহাসচিব আজম খান

****
Eidok-এ শেয়ার
'গণতান্ত্রিক শক্তিগুলোকে এগিয়ে নিতে সকল দলকে সুযোগ করে দিতে হবে, বলেন জনতার দলের মহাসচিব আজম খান
ছবি: সংগৃহীত

জনতার দল নরসিংদী জেলা ও সদর উপজেলা কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জনতার দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বীরমুক্তিযোদ্ধা আজম খান। জনতার দল নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন'র সভাপতিত্বে এসময় ভার্চুয়ালি যুক্ত হন জনতার দল থেকে নরসিংদী ৩ শিবপুর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি মো: এনামুল হক।

 এসময় উপস্থিত ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম, যুবনেতা সোলাইমান শেখ, ছাত্রনেতা মাছুম আহমেদ, শিবপুর উপজেলা জনতার দলের আহবায়ক মো: মোরাদ ভূঁইয়া, ছাত্র জনতার দল নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মাজহারুল ইসলাম, ছাত্র জনতার দল রায়পুরা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক তুহিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

৮ অক্টোবর বিকেলে নরসিংদীস্থ চিনিশপুরে দলীয় জেলা ও সদর উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন জনতার দলের মহাসচিব। এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আজম খান বলেন-'নির্বাচন কমিশন নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াকে কঠিন করে রেখেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সকল দলকে সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কাগুজে নিয়মের বেড়াজালে আবদ্ধ করে একটি রাজনৈতিক অগ্রযাত্রা সফল হতে পারে না। তবুও আমরা রাষ্ট্রের নিয়ম মেনে সকল শর্ত পূরণের চেষ্টা করতেছি। নরসিংদী, গাজীপুর, লালমনিরহাটসহ আমাদের যে গণজোয়ার তৈরি হয়েছে তাতে নতুন হিসেবে আমরা মুগ্ধ। আগামী দিনের রাজনীতিতে ভালো মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করে আমরা জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই। 

আমরা পেশাজীবি ও ভালো মানুষদের রাজনীতিতে আগ্রহী করতে কাজ করছি৷ ভালো মানুষ রাজনীতিতে আসলেই, সৎ মানুষের রাজনীতিতে দেশ এগিয়ে যাবে।' 

জানা যায়, জনতার দল প্রতিষ্ঠায় অল্প সময়ে নরসিংদী সদর, রায়পুরা ও শিবপুর উপজেলায় পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দ্রুতই সকল উপজেলা এবং ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়ে যাবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন פוליטיקה আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ פוליטיקה কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম פוליטיקה যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট פוליטיקה কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির פוליטיקה ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী פוליטיקה গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের פוליטיקה নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views