বিশ্ববাজারেও স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৪ হাজার ডলারের মাইলফলক

Gold prices hit a historic record in the global market, reaching $4,000 per ounce amid growing economic and political uncertainty and increased demand for safe investments.
שיתוף ב-Eidok
বিশ্ববাজারেও স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৪ হাজার ডলারের মাইলফলক
צילום: ארכיון

বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন ইতিহাস গড়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার কমার সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির কারণে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্সে ছুঁয়েছে ৪ হাজার ডলারের মাইলফলক।

প্রাচীনকাল থেকেই ধন-সম্পদের প্রতীক স্বর্ণকে বলা হয় স্থায়ী সম্পদের নির্ভরযোগ্য রূপ। এই ধাতুর দীপ্তি, জৌলুস এবং বিরলতার কারণে এটি সব যুগেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। আজও অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ ও বাজারের অস্থিরতার সময় স্বর্ণ হয়ে ওঠে নিরাপদ বিনিয়োগের আশ্রয়স্থল।

চলতি বছরে সেই প্রাচীন মূল্যবোধই যেন আবারও প্রমাণিত হলো। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে ইতিহাস গড়েছে—প্রতি আউন্স স্বর্ণের মূল্য ছুঁয়েছে ৪ হাজার ডলারের নতুন মাইলফলক। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫২ শতাংশ, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং ডলারের দুর্বল অবস্থান—সব মিলিয়েই এই রেকর্ড তৈরি করেছে। বছরের শুরু থেকে স্পট স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৭ শতাংশ, যা বিনিয়োগকারীদের জন্য স্বর্ণকে নতুন করে লাভজনক করে তুলেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৮ অক্টোবর বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪ হাজার ২ দশমিক ৫৩ ডলার। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার চুক্তিতেও একই হার বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ ডলার।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, “বাজারে এখন এতটাই আস্থা ফিরে এসেছে যে অনেক বিনিয়োগকারী ৫ হাজার ডলারের লক্ষ্যমাত্রার দিকেও তাকিয়ে আছেন। যদিও মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধবিরতি কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে সামগ্রিকভাবে বাজারে বড় কোনো পতনের আশঙ্কা নেই।”

বর্তমানে মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা অর্থনৈতিক সূচক প্রকাশে বাধা তৈরি করেছে। ফলে বিনিয়োগকারীরা এখন বেসরকারি ও মাধ্যমিক তথ্যের ওপর নির্ভর করছেন ফেডের সুদের হার হ্রাসের সম্ভাবনা নির্ধারণে।

অর্থনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি মাসে ফেড সুদের হার ২৫ বেসিস-পয়েন্ট কমাতে পারে, এবং ডিসেম্বর মাসে আরও এক দফা হ্রাসের সম্ভাবনা রয়েছে। এতে বিনিয়োগকারীরা বেশি পরিমাণে স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছেন। ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতাও এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।

ইউবিএস ব্যাংকের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “দাম বেশি হলেও বিনিয়োগকারীরা স্বর্ণ কিনছেন, কারণ তারা এখন নিরাপত্তাকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন। এই ক্রমবর্ধমান চাহিদাই স্বর্ণের দামকে আরও ওপরে তুলছে।”

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুতেও বৃদ্ধি দেখা গেছে। স্পট রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪৮ দশমিক ০৩ ডলার, প্লাটিনামের দাম ১,৬৫৩ দশমিক ২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম বেড়ে ১,৩৫৫ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, যদি বৈশ্বিক অস্থিরতা ও মুদ্রানীতির অনিশ্চয়তা অব্যাহত থাকে, তাহলে আসন্ন মাসগুলোতে স্বর্ণের দাম আরও ৫০০ থেকে ১,০০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। আর তা হলে ৫ হাজার ডলারের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে খুব বেশি সময় লাগবে না।

এই ঊর্ধ্বমুখী প্রবণতা কেবল ধাতুর বাজারেই নয়, গোটা বৈশ্বিক অর্থনীতিতেও নতুন দিগন্ত খুলে দিতে পারে। কারণ, স্বর্ণের এই উত্থান অনেক দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও বিনিয়োগ কৌশলকে নতুনভাবে প্রভাবিত করতে যাচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা בינלאומי ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 29 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব בינלאומי বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 70 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ בינלאומי ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 79 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট בינלאומי ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 110 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন בינלאומי চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 108 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক בינלאומי জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 114 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ בינלאומי সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 94 Views