চট্টগ্রাম বন্দর ভাঙল ৪৮ বছরের রেকর্ড, অভাবনীয় প্রবৃদ্ধিতে দেশের… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর ভাঙল ৪৮ বছরের রেকর্ড, অভাবনীয় প্রবৃদ্ধিতে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত

Despite global conflicts and domestic disruptions, Chattogram Port shattered a 48-year record in the first quarter of FY 2025-26, achieving remarkable growth in container, cargo, and vessel handling —..
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম বন্দর ভাঙল ৪৮ বছরের রেকর্ড, অভাবনীয় প্রবৃদ্ধিতে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর দেশের প্রধানতম সমুদ্রবন্দর হিসেবে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতির মূল চালিকাশক্তি। বৈশ্বিক যুদ্ধ, ভূরাজনৈতিক অস্থিরতা ও পরিবহন ধর্মঘট, কাস্টমস কলমবিরতি এবং শাটডাউনের মতো অভ্যন্তরীণ প্রতিবন্ধকতার মাঝেও এই বন্দর ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকেই ভেঙেছে ৪৮ বছরের রেকর্ড। বন্দরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনদের অক্লান্ত প্রচেষ্টা এবং সমন্বিত সহযোগিতার ফলে অপারেশনাল কার্যক্রমে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। বরং কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং বেড়েছে অভূতপূর্ব হারে এবং রপ্তানি আয়ে এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর — প্রথম তিন মাসে চট্টগ্রাম বন্দরে মোট ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ১ হাজার ১৮৫ টিইইউস বেশি। এতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১২.২৪ শতাংশ। একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৯৬৬ মেট্রিক টন এবং জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১ হাজার ৩১টি, যথাক্রমে ১৩.৮৮ শতাংশ ও ৯.২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

বন্দরের সবচেয়ে উল্লেখযোগ্য টার্মিনাল এনসিটি, যা বাংলাদেশ নৌবাহিনীর অধীন চিটাগাং ড্রাই ডক লিমিটেড পরিচালনা করে। এখানে প্রথম তিন মাসে হ্যান্ডলিং হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৪৯ টিইইউস কনটেইনার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ হাজার ৭৫৪ টিইইউস বেশি। প্রবৃদ্ধির হার ১৩.৮৮ শতাংশ। এনসিটিতে ১৭৮টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে, যা ২৬টি বেশি এবং প্রবৃদ্ধি ১৭.১১ শতাংশ। এটি এখন পর্যন্ত এনসিটির সর্বোচ্চ পারফরম্যান্স।

পঞ্জিকাবর্ষ অনুযায়ীও চট্টগ্রাম বন্দরের সাফল্য বিস্ময়কর। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মোট ২৫ লাখ ৬৩ হাজার ৪৫০ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার ৬২৫ টিইইউস বেশি, প্রবৃদ্ধির হার ৪.৯৮ শতাংশ। একই সময়ে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০ কোটি ২৭ লাখ ৪ হাজার ২৫৯ মেট্রিক টন এবং জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ১৬১টি। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ১১.৭০ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১০.৩৭ শতাংশ।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান বলেন, “বিশ্বজুড়ে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে মন্থর করেছে। পাশাপাশি ধর্মঘট ও শাটডাউনের মতো ঘটনার প্রভাবও ছিল। তবু আমাদের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের একান্ত প্রচেষ্টায় বন্দরের কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েনি। বরং কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং বেড়েছে এবং রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন প্রকল্পগুলো দ্রুতগতিতে এগোচ্ছে এবং অবকাঠামো ও ডিজিটালাইজেশন কার্যক্রম চলমান।”

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, “সব স্টেকহোল্ডারের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ দেশের প্রধান সমুদ্রবন্দর বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে ব্যবসা-বাণিজ্যের প্রসারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে চট্টগ্রাম বন্দরের এই ঐতিহাসিক সাফল্য শুধু রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি আনেনি, বরং বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের সক্ষমতা ও স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছে। ৪৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে চট্টগ্রাম বন্দর এখন নতুন উচ্চতায়, দেশের অর্থনীতির ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে প্রস্তুত।

注释 0

没有找到评论

相关文章

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 其他 ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 其他 সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views