টিকিট বিক্রি নয়, জান্নাতের পথ দেখায় জামায়াত

Jamaat-e-Islami doesn’t sell tickets to paradise but shows the path to attain Allah’s satisfaction, says Nurul Islam Bulbul.
Поделиться в Eidok
টিকিট বিক্রি নয়, জান্নাতের পথ দেখায় জামায়াত
Фото: из открытых источников

জান্নাতের টিকিট বিক্রি নয়, বরং আল্লাহর সন্তুষ্টির পথে মানুষকে পরিচালিত করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

রোববার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শপথ নেওয়া মানেই জান্নাত অর্জন নয়। শপথের আলোকে নিজেকে পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কারণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়।” তিনি আরও বলেন, “ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার চালিয়ে বলে যে, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে। প্রকৃত সত্য হলো, জামায়াত কোনো টিকিট বিক্রি করে না, বরং ইসলামের শিক্ষা অর্জন ও বাস্তবায়নের মাধ্যমে জান্নাতের পথে পরিচালিত করার দায়িত্ব পালন করে।

আল্লাহ মুমিনদের মাল ও জান দিয়ে দ্বীন কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ যা নির্দেশ দেন তাই ফরজ। তাই শপথের মর্যাদা রক্ষা করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।” তিনি আরও যোগ করেন, “দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব সাধনের মাধ্যমে জনগণ পরিবর্তনের পথ তৈরি করবে। এ দেশের জনগণ যেই পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য জনগণ দাঁড়িপাল্লাকে বেছে নেবে ইনশাআল্লাহ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক। জামায়াতে ইসলামী এই দেশে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। জনগণও ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা চায়। জনগণের আকাঙ্ক্ষা আর জামায়াতের কর্মসূচি একই। তাই জনগণ জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।

তিনি রুকনদের উদ্দেশ্যে আরও বলেন, “শপথের মর্যাদা রক্ষা করতে হলে ইসলামের মূল শিক্ষা ধারণ করতে হবে এবং সমাজে তা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজ, রাষ্ট্র ও গোটা জীবনব্যবস্থাকে আলোকিত করে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন, যা কেবল ইসলামকে ধারণ করে না, বরং সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মত্যাগ ও ত্যাগ স্বীকার করাই হলো প্রকৃত মুমিনের পরিচয়, এবং জামায়াতে ইসলামী সেই আদর্শ নিয়েই এগিয়ে চলেছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন রুকনরা শপথ গ্রহণ করে নিজেদের জীবন ইসলামের আদর্শ অনুযায়ী পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জামায়াতের সদস্য হওয়া কোনো শেষ নয়, বরং এটি শুরু একটি দীর্ঘ পথচলার, যা আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে নিয়ে যায়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন Политика বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন 83 Views ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Политика ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 53 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল Политика শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 102 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী Политика কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 64 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি Политика ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 85 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির Политика দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 55 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম Политика আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 158 Views