৬১ শতাংশ মার্কিন ই'হুদি'র বিশ্বাস ইস'রা'য়ে'ল যু'দ্ধা'প'রা'ধী

A new Washington Post poll reveals that 61% of American Jews believe Israel committed war crimes in Gaza, while confidence in Netanyahu’s leadership is rapidly declining.
Condividi su Eidok
৬১ শতাংশ মার্কিন ই'হুদি'র বিশ্বাস ইস'রা'য়ে'ল যু'দ্ধা'প'রা'ধী
Foto: archivio

যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইহুদি মনে করেন, গাজায় ইসরায়েল ভয়াবহ যুদ্ধাপরাধ করেছে এবং ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়েছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। জরিপটি পরিচালিত হয়েছে চলমান দুই বছরের ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে, যেখানে ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮১৫ জন মার্কিন ইহুদি অংশ নেন।

ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশ বিশ্বাস করেন যে গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। কেবল তাই নয়, প্রতি ১০ জনে প্রায় ৪ জন মনে করেন, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ইসরায়েলের প্রতি মার্কিন ইহুদিদের এই মনোভাব ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিনের অন্ধ সমর্থনের জায়গা থেকে তারা সরে আসছেন।

নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও অসন্তুষ্ট মার্কিন ইহুদিরা। জরিপ অনুযায়ী, ৬৮ শতাংশ তাঁর নেতৃত্বে অসন্তুষ্ট এবং ৪৮ শতাংশ সরাসরি তাঁর নেতৃত্বকে ব্যর্থ বলেছেন। মাত্র ৩২ শতাংশ তাঁকে সমর্থন করছেন। যদিও ৫৬ শতাংশ মার্কিন ইহুদি এখনো ইসরায়েলের সঙ্গে আবেগগতভাবে যুক্ত বলে জানিয়েছেন, কিন্তু তরুণ ইহুদিদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩৬ শতাংশে।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়েও বিভক্ত মতামত পাওয়া গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ চান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখুক। তবে ৩২ শতাংশ মনে করেন, এই সহায়তা ইতিমধ্যেই অতিরিক্ত। এটি ২০২০ সালের তুলনায় ১০ শতাংশ বেশি। অপরদিকে ৪৭ শতাংশ বলেছেন সহায়তার মাত্রা ঠিক আছে, আর ২০ শতাংশ চান, সহায়তা আরও বাড়ানো হোক।

ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নেও মার্কিন ইহুদিদের মনোভাব স্পষ্টভাবে আলাদা। যেখানে অধিকাংশ ইসরায়েলি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন, সেখানে ৫৯ শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন যে ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে।

এছাড়া জরিপে উঠে এসেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর যুক্তরাষ্ট্রে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি-বিরোধী মনোভাব বেড়েছে। ২৬ শতাংশ ইহুদি জানিয়েছেন, তারা দেশে খুব একটা নিরাপদ বোধ করেন না, ৬ শতাংশ একেবারেই নিরাপদ নন। মাত্র ১৮ শতাংশ নিজেদের খুব নিরাপদ মনে করেন, আর ৫১ শতাংশ কিছুটা নিরাপদ বলে জানিয়েছেন। তবুও ৭১ শতাংশ ইহুদি জানিয়েছেন, তাদের ইহুদি পরিচয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

গাজায় বেসামরিক মৃত্যুর দায় প্রসঙ্গে মার্কিন ইহুদিদের ৬৮ শতাংশ হামাসকে দায়ী করেছেন, কারণ তারা যুদ্ধ শুরু করেছে। অপরদিকে ৩২ শতাংশ মনে করেন, ইসরায়েল বেশি দায়ী, কারণ তারা বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে। প্রায় ৯৪ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, হামাসও যুদ্ধাপরাধ করেছে।

এই জরিপ প্রমাণ করে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে মার্কিন ইহুদি সমাজের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দেখানো এই জনগোষ্ঠী এখন মানবাধিকার, যুদ্ধাপরাধ ও রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আরও সমালোচনামূলক অবস্থান নিচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক Internazionale জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 74 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ Internazionale সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 69 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা Internazionale ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 49 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ Internazionale সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 91 Views কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন Internazionale কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 88 Views ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা Internazionale ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 94 Views কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা Internazionale কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা 112 Views