রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার ইরা গোস্বামী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনক আরা, এবং শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা শিক্ষক সমাজের অবদান তুলে ধরেন এবং আগামী প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকার কথা গুরুত্বসহকারে উল্লেখ করেন। ইউএনও দবির উদ্দিন বলেন,
> “শিক্ষক সমাজই একটি জাতির আত্মা। তাঁদের জ্ঞান, আদর্শ ও নিষ্ঠার মাধ্যমে গড়ে ওঠে আগামী প্রজন্ম, গড়ে ওঠে স্বপ্নের বাংলাদেশ। চলুন, শিক্ষককে সম্মান করি এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করি।”
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও গুণী শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।
برنامه «Eye News BD»
نظرات 0