বান্দরবানে রোহিঙ্গা ভোটার, ভাতা ও আশ্রয়ণ প্রকল্পে একের পর এক অনিয়মের… | আই নিউজ বিডি

বান্দরবানে রোহিঙ্গা ভোটার, ভাতা ও আশ্রয়ণ প্রকল্পে একের পর এক অনিয়মের অভিযোগ..

MD Kaisar hamid avatar   
MD Kaisar hamid
বান্দরবানে রোহিঙ্গা ভোটার, ভাতা ও আশ্রয়ণ প্রকল্পে একের পর এক অনিয়মের অভিযোগ..
বান্দরবানে রোহিঙ্গা ভোটার, ভাতা ও আশ্রয়ণ প্রকল্পে একের পর এক অনিয়মের অভিযোগ..
ছবি: সংগৃহীত
সুয়ালক ইউনিয়ন পরিষদে একের পর এক অনিয়মের অভিযোগ

 

বান্দরবান প্রতিনিধি

তারিখ: ৫ অক্টোবর ২০২৫ ইং

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে সরকারি ভাতা ও আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, স্বজনপ্রীতি এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা টাকার বিনিময়ে এসব সুবিধা প্রদান করছেন, ফলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।

গত ১৭ সেপ্টেম্বর বান্দরবান প্রেসক্লাবের সামনে ক্ষুব্ধ গ্রামবাসীরা এসব অভিযোগ তুলে মানববন্ধন করেন।

ভাতা বণ্টনে বৈষম্যের অভিযোগ

ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুমি আক্তার বলেন, "আমার স্বামী নেই, ছোট্ট সন্তান নিয়ে অনেক কষ্টে আছি। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে কোনো সাহায্য পাইনি। চেয়ারম্যান-মেম্বারদের কাছে গেলেও কেউ গুরুত্ব দেয় না।

একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের ৭৪ বছর বয়সী কিংমাইঞ তংচগ্যা বলেন, "বয়স হয়েছে অনেক, বযস্ক ভাতার জন্য চেযারম্যান মেম্বার এর কাছে অনেকবার গিযেছি, কিন্তু এখনো বয়স্ক ভাতার তালিকায় নাম ওঠেনি।"

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর জন্ম ১৯৫১ সালের ১০ এপ্রিল। সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, পুরুষের ন্যূনতম বয়স ৬৫ বছর ও নারীর ৬২ বছর হলে তাঁরা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হন।

আশ্রয়ণ প্রকল্পেও অনিয়ম

২ নম্বর ওয়ার্ডের কাইচতলী এলাকার বৃদ্ধা মাবিয়া খাতুন (৬৫) বলেন, ২০২১ সালে আমার নামে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ হয়েছিল। কিন্তু ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ৫০ হাজার টাকা দাবি করায় আজও ঘরটি পাইনি।

একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল কবির বলেন,আমার ঘরের কাজ শুরু হওয়ার পর মেম্বার ৬০ হাজার টাকা দাবি করেন। কষ্টে ২০ হাজার টাকা দেওয়ার পরও কাজ বন্ধ করে দেন। সরেজমিনে দেখা গেছে, নুরুল কবিরের ঘরটি এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয় আরও বেশ কয়েকজন ভুক্তভোগীও অনুরূপ অভিযোগ করেছেন।

রোহিঙ্গাদের ভোটার বানানোর অভিযোগ

সুলতানপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম জানান, ২০১৬ সাল থেকে ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা ও কয়েকজন মেম্বার টাকার বিনিময়ে শতাধিক রোহিঙ্গাকে ভোটার বানিয়েছেন।"

অনুসন্ধানে জানা গেছে, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক রোহিঙ্গা আবদুল্লাহ (৪৩) মৃত মুসলিম মিয়াকে পিতা দেখিয়ে ২০১৭ সালে অবৈধভাবে ভোটার হয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, ভবিষ্যতে তিনি মুসলিম মিয়ার সম্পত্তির ভাগেও নিজের নাম বসাতে পারেন।
স্থানীয়রা এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে দায়ীদের কঠোর শাস্তির দাবি করেছেন। সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করেছি, কিন্তু কোনো অনিয়ম পাইনি।"

বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিলটন মুহরী জানান, ভাতা বিতরণের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। কাগজপত্র সঠিক থাকলে বাদ পড়ার সুযোগ নেই। তবে বিষয়গুলো নজরে রাখা হবে।"

বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা বলেন,"রোহিঙ্গা ভোটার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরামনি বলেন, "সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা

পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি জানান, উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তবে অভিযোগকারীরা দাবি করেছেন, তদন্তে নিরপেক্ষতা নেই এবং তাঁদের বক্তব্য যথাযথভাবে শোনা হয়নি।

তারা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator