নরসিংদী পৌরসভার সামনে পুরাতন বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শুভ বিজয়ী দশমী উৎসব।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –অধিনায়ক ১২ ব্যাচ লেঃ কর্নেল মো: আবু বকর সিদ্দীক, পিএসসি
পৌর প্রশাসক মো: মনোয়ার হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীপক কুমার বর্মন প্রিন্স এবং সঞ্চালনা করেন মিঠু রঞ্জন ধর।
নরসিংদীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বিজয়ী দশমী উদযাপন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0