আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পিস্তলসহ আটক- ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পিস্তলসহ আটক- ১

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পিস্তলসহ আটক- ১
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পিস্তলসহ আটক- ১
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্রের মহড়ার খবর পেয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।..

 

শনিবার (৪ অক্টোবর) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আজাদ (৩৭) কোম্পানির হাটের পশ্চিম সোনাদিয়া এলাকার ইউনুছের ছেলে।

যৌথ বাহিনী জানায়, রাতে জামগড়া এলাকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়দের মাধ্যমে অস্ত্রের মহড়ার খবর পেয়ে সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে অভিযান চালিয়ে এলাকার একটি স্থানীয় গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তলসহ একজনকে আটক করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

Nessun commento trovato


News Card Generator