চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন

নিরাপদ সড়ক চাই, বন্ধ হোক মৃত্যুর মিছিল এ প্রতিপাদ্য-কে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন..
Eidokでシェア
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন
写真:提供

মো: মনজুর আলম (মঞ্জু) চট্টগ্রাম

নিরাপদ সড়ক চাই, বন্ধ হোক মৃত্যুর মিছিল এ প্রতিপাদ্য-কে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর (শনিবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের দাবী বাস্তবায়ন পরিষদ ঢাকা সৌজন্যে এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-কক্সবাজার ৬ লাইন বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-কক্সবাজার ৬ লাইন বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ,সুপ্রীম কোর্টের ডেপুর্টি এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দীন খান। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন মিজান ,কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন,যুগ্ন মহাসচিব শাহজাহান মন্টু,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী,মৎস্যজীবি দলের বিভাগীয় সভাপতি নাদিম চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান,সহ-সভাপতি নুরুচ্ছাফা,  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান রাইহান, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসেন মেহেদী, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা সভাপতি মুজাহিদ হোসাইন সাগর, ডাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন, যুবনেতা মিজানুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়নের দাবী সারা বাংলাদেশের দাবী, লোহাগাড়ার মানুষের দাবী,দক্ষিণ চট্টগ্রামের প্রানের দাবী। এ দাবী আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবো। এই দাবী আমাদের প্রাণের দাবী, এই দাবী মানতে হবে। অক্টোবরের ৩০ তারিখের মধ্যে দাবী আদায় না হলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবো বলে মানববন্ধনে হুশিয়ারি করেন বক্তারা।

コメント 0

コメントがありません

関連記事

ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 地区ニュース ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 30 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 地区ニュース  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 12 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 地区ニュース কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 25 Views জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 地区ニュース জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 48 Views ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 地区ニュース ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 17 Views ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 地区ニュース ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 37 Views নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 地区ニュース নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 46 Views