নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে | আই নিউজ বিডি

নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে

সাকিব হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ-
اشتراک‌گذاری در Eidok
নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে
عکس: گردآوری‌شده

সারাদেশে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞায় পটুয়াখালীর দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে মাছ ধরার নৌকা মেরামতের কাজে।

 

শনিবার (৪অক্টোবর) উপজেলার পায়রা নদীর পারে গিয়ে দেখা যায় অনেক জেলেরা তাদের মাছ ধরার জন্য ব্যবহৃত নৌকা গুলো নদীর পারে উঠিয়ে মেরামতের কাজ করছে। কেউ কেউ নৌকায় দিচ্ছে রং আবার কেউ কেউ করছে নৌকার ফাটল মেরামতের কাজ।

 

জেলে রামেশ্বর চন্দ্র দাস ও মানিক জানান, ২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা কেউ মাছ ধরবো না। এই ২২ দিন আমাদের কোনো কাজ নেই তাই আমরা নৌকামেরামতের কাজ করছি যেন নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে আমরা মাছ ধরতে পারি সেজন্য আমরা নৌকা মেরামত করে তৈরি করে রাখছি। জেলে গবিন্দ দাস বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিন মাছ ধরা নিষেধ করছে এই জন্য আমরা মাছ ধরা বন্ধ করে দিছি। ২২ দিন পরে তাড়াতাড়ি যেন মাছ ধরতে যেতে পারি এই জন্য নৌকা মেরামত করে রাখছি। সরকার যে অবরোধ দিয়েছে এই অবরোধে আমাদের ২০ কেজি করে চাল দেয়। এই জন্য আমরা ২২ দিন মাছ ধরবো না।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, অনেক জেলে রাই নৌকা নদীর পাড়ে উঠিয়ে মেরামতের কাজ করছে এটা জেলেদের অনেক ভালো উদ্যোগ।এবং অনেক জেলেদের নৌকা এখনো নদীতে আছে তাদেরকেও আমরা নৌকা নদীর পারে উঠাতে বলেছি। না উঠালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

বার্তা প্রেরক-

সাকিব হোসেন, 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।

তারিখঃ৪/১০/২০২৫ইং

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 49 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 113 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 125 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views