ঢাকা

ঢাকা জেলা উত্তরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

****
שיתוף ב-Eidok
ঢাকা জেলা উত্তরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
צילום: ארכיון

গত ৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক সাজিদ আরাফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি ও সাভার থানার সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমেই দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা অর্জনের পাশাপাশি আদর্শের পথে দৃঢ় থাকা জরুরি। ইসলামী আন্দোলনের ইতিহাসে শিক্ষার্থীদের অবদান সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম সাকিল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিন কাসেমী, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আন‌ওয়ার হুসাইন রিয়াদ, সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাগফুর এজাজ , দপ্তর সম্পাদক মুশতাক আহমদ এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব মাওলানা ইসমাইল।

বক্তারা তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদেরকে দীক্ষিত ও অনুপ্রাণিত করে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিক চরিত্র গঠন ও সমাজে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারা শিক্ষার্থীদেরকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের উপযুক্ত করে গড়ে ওঠার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস פוליטיקה বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস 6 Views দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক פוליטיקה দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক 44 Views শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল פוליטיקה শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল 75 Views ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা פוליטיקה ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 38 Views কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক פוליטיקה কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 45 Views ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির פוליטיקה ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 61 Views গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” פוליטיקה গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” 95 Views