নওগাঁ

নওগাঁয় মদের ভাটি বন্ধের দাবি

নওগাঁয় মদের ভাটি বন্ধের দাবি
Eidok پر شیئر
নওগাঁয় মদের ভাটি বন্ধের দাবি
تصویر: ماخوذ
এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘পরিতোষের ঘাঁটিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মাদকের ঘাঁটিতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দেন। বক্তারা বলেন, নওগাঁ শহরের প্রবেশমুখ ঢাকা বাসস্ট্যান্ডে ইস্টার্ন প্রডিউস কোল্ড স্টোরেজ লিমিডেটের ভেতরে পরিতোষ সাহা নামে এক মদ ব্যবসায়ীর বৈধ দেশীয় বাংলা মদ বিক্রির লাইসেন্স রয়েছে। তার ভাটিতে শুধু পারমিটধারীদের কাছে নির্ধারিত পরিমাণে মদ বিক্রির বিধান থাকলেও যে কেউ অনায়াসে এখান থেকে মদ কিনে খেতে পারেন। প্রকাশ্যে নানা বয়সী শিশু, কিশোর ও যুবকদের কাছে মদ বিক্রি করায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পরিতোষ সাহাসহ সকল মাদক ব্যবসায়ীকে এই ব্যবসা বন্ধে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন বলেন, তারুণ্যের নতুন বাংলাদেশ বাস্তবায়ন করতে গেলে অবশ্যই মাদকমুক্ত সমাজ প্রয়োজন। তাই নওগাঁয় পরিতোষ সাহার মদের ভাটি কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। এ মদের ভাটি যে কোনো উপায়ে বন্ধ করতে হবে। সেই দাবিতে আমরা ছাত্র-জনতা রাজপথে নেমেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 52 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 121 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 90 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 128 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views