জোর খাটিয়ে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি; প্রতিবাদে সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জোর খাটিয়ে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি; প্রতিবাদে সংবাদ সম্মেলন..

মোঃ ইলিয়াস আলী avatar   
মোঃ ইলিয়াস আলী
জোর খাটিয়ে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি; প্রতিবাদে সংবাদ সম্মেলন..
জোর খাটিয়ে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি; প্রতিবাদে সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনের ছবি
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
 
কাগজপত্র ছাড়াই জোর খাটিয়ে জমি দখলের চেষ্টা ও হুমকি-ধামকি দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার।
 
শনিবার (০৪ অক্টেবর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
সংবাদ সম্মেলনে রানীশংকৈল উপজেলার আরাজি চন্দন চহট গ্রামের মৃত কশির উদ্দিন সরকারের ছেলে মোঃ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, জেলা শহরের হাজীপাড়ায় ক্রয় সুত্রে আমি ও আমার বড় ভাই ডাঃ ফজলুর রহমানের ২৪.৭৫ শতক জমি আছে। যা আমরা ১৯৮০ সালে এস এ ১৩০ নং খতিয়ানের মালিক খদেজা খাতুন এর কাছ থেকে ক্রয় করি। ৯৬০ নং দাগের ৪.৬৯ একর হইতে ১.৪০ একর তন্মধ্যে ১০ শতক জমির উত্তরেঃ ডাঃ ফজলুর রহমান, দক্ষিনেঃ আজাদ, পূর্বেঃ জিয়াউল হক, পশ্চিমেঃ পাকা রাস্তা, আমার ভাই ডাঃ ফজলুর রহমানের দুই তলা পাকা বাড়ী আছে।
 
তিনি আরও বলেন, পুরো জমির চার পার্শ্বে সীমানা প্রাচীর আছে। জমিতে বিভিন্ন ধরনের গাছ পালা আছে। ১৯৮০ সাল থেকে আমরা উক্ত জমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস ভোগদখল করে আসছি। কিন্তু গত (৩০ সেপ্টেম্বর) ২০২৫ ইং তারিখে সুবর্ণ পালিত ও তার গুন্ডা বাহিনী জমির মালিকানা দাবী করে এবং মানববন্ধন করে এবং জেলা প্রশাসক মহোদয়কে স্বারকলিপি প্রদান করেন। সেটি সম্পূর্ণ উদ্দেশ্যে প্রনোদিত ও অসৎ উদ্দেশ্যে করা হয়। সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। 
 
এছাড়াও সুবর্ণ পালিত ও তার লোকজন আমাকে জমি হতে বেদখল করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদান করে আসছে। এজন্য আমি আদালতের শরন্নাপর্ন হই। সকল তথ্য ও প্রমানাদিতে আদালত সন্তষ্ট হয়ে বিবাদী গনের বিরুদ্ধে ইনজাংশন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রী দেয়।
 
এর আগে গত ২৮ সেপ্টেমর ২০২৫ইং তারিখে জমির আগাছা পরিষ্কার ও ঘর নির্মানের জন্য গেলে সুবর্ণ পালিত ও তার লোকজন আমাদের উপর অতর্কিত আক্রমন করে এবং প্রাণ নাশের হুমকি দেয় এবং তাদের লোকজন ঘর নির্মাণের উপকরন নিয়ে যায়। সুবর্ণ পালিত ও তার লোকজন কোর্টের নিদের্শ মানে না এবং কোর্টের আইন অমান্য করেছে। সে কারণে গণমাধ্যমে বিষয়ে তুলে ধরাসহ প্রশাসনিক সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।
 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator