হাসপাতালে নেওয়ার পর জবি ছাত্রদল নেতা হাসিবকে মৃত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ন আহবায়ক হাসিবুল ইসলাম হাসিব গতকাল রাতে পুরান ঢাকায় রেস্টুরেন্টে খাওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে তাকে চিকিৎসক ঘোষণা করে ‌..
اشتراک‌گذاری در Eidok
হাসপাতালে নেওয়ার পর জবি ছাত্রদল নেতা হাসিবকে মৃত ঘোষণা
عکس: گردآوری‌شده

ক্যাম্পাস প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবের আকস্মিক মৃত্যু হয়েছে।

 

 

শুক্রবার রাতে পুরান ঢাকায় রেস্টুরেন্টে খাওয়ার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। এরপর তাকে দ্রুত পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসিব জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

তার গ্রামের বাড়ি বরিশাল বিভাগের ভোলা জেলায়।

এ বিষয়ে জবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা পুরান ঢাকায় একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম। এ সময় হাসিব ভাই হঠাৎ অসুস্থ অনুভব করেন। আমাকে বলছিলেন, উনি নিশ্বাস নিতে পারছেন না।

 

তার শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি তাকে দ্রুত পানি খেতে দেই। পানি মুখে নেওয়ার আগেই হাসিব ভাই পড়ে যান। তখন আমি তাকে পেছন থেকে ধরে ফেলি।

এরপর জরুরিভাবে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে যখন নিয়ে আসা হয়, তার পালস ছিল সামান্য। পরে যখন আমরা ইসিজি করি, কোনো হৃদস্পন্দন ছিল না। আমরা ধারণা করছি উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা খুবই মর্মাহত এবং শোকাহত। হঠাৎ করে হাসিবের চলে যাওয়া মেনে নেওয়ার মতো না। এই মুহূর্তে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই দোয়া করি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত دیگر বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 85 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল دیگر মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 154 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ دیگر রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 63 Views বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী دیگر বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী 126 Views বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা دیگر বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা 74 Views শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ دیگر শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ 156 Views ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ دیگر ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ 160 Views