নিয়ন্ত্রন হারিয়ে পিকনিকের বাস বাড়ীতে, ড্রাইভার হেলপার পলাতক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নিয়ন্ত্রন হারিয়ে পিকনিকের বাস বাড়ীতে, ড্রাইভার হেলপার পলাতক..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
নিয়ন্ত্রন হারিয়ে পিকনিকের বাস বাড়ীতে, ড্রাইভার হেলপার পলাতক..
নিয়ন্ত্রন হারিয়ে পিকনিকের বাস বাড়ীতে, ড্রাইভার হেলপার পলাতক..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ 

জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়ন্ত্রন হারিয়ে জনসেবা এক্সপ্রেস নামক পিকনিকের একটি বাস বাড়ীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়েছে। 
শুক্রবার (০৩ অক্টোবর)  রাত প্রায় ন'টায় হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসের যাত্রী সহ বাড়ীর লোকজন।

স্থানীয়রা জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে ভ্রমন শেষে চাপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্য যাওয়ার পথে জনসেবা এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব- ১৪-১১৬২) বাসটি হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ঐ এলাকার মৃত আলা উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫০) এর বাড়ীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে বাড়ীর ভিতরে ঢুকে পড়ে। 
এতে বাড়ীর বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রী ও বাড়ীর লোকজনের কোন ক্ষতি হয়নি।
অপরদিকে দূর্ঘটনার পর পরই বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

Nessun commento trovato


News Card Generator